রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গোমস্তাপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হক। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম।
বিএনপির অন্য নেতাদের মধ্যে বক্তব্য দেন— আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, নাচোল উপজেলার কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, নাচোল উপজেলার বিএনপি নেতা দুরুল হুদা, ভোলাহাট বিএনপি নেতা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, রহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন পারভেজ, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি নেতা ইয়াসিন আলী সর্দার, যুবদল নেতা এস এ বকুল, সাইফুল ইসলাম ডাবলুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com