রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তা ও অন্য স্টেকহোল্ডারদের সঙ্গে যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে এই সভার আয়োজন করে আস্থা প্রকল্পের নাগরিক প্ল্যাটফর্ম।
সুইজারল্যান্ডের সহযোগিতায় ডেমক্রেসিওয়াচ এই সভাটি বাস্তবায়ন করে।
এতে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহ আলম। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল মান্নান, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম প্রামাণিক, উপজেলা নির্বাচন অফিসার মো. আসাদুর রহমান, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সরকারি কলেজের শিক্ষক জোনাব আলী, জেলা চেম্বারের পরিচালক শহীদুল ইসলাম, মাছরাঙা টেলিভিশন ও দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি ডাবলু কুমার ঘোষ, পলশা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক হোসেনসহ অন্যরা।
সভায় সরকারি কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডার ছাড়াও নাগরিক প্ল্যাটফর্মের ৫ উপজেলার যুব ফোরামের সদস্যরা অংশ নেন।
আস্থার জেলা সমন্বয়কারী রেজাউল করিম নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের গৃহীত কার্যক্রমগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com