রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নাচোলে ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৯০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ২৭১তম নাচোল উপশাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার বাসস্ট্যান্ড মোড় এলাকায় ব্রাদার্স সুপার মার্কেটে এই শাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মুহাম্মদ নুরুল করিম। রহনপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— জামায়াত নেতা ড. মু. মিজানুর রহমান, ব্যাংকের চাঁপাইনবাবগঞ্জ শাখাপ্রধান মোহাম্মদ আবু সাঈদ আব্দুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক ইয়াহ্ইয়া খালেদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাইহানুল ইসলাম লুনা, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
সূচনা বক্তব্য দেন— ব্যাংকের নাচোল উপশাখার ইনচার্জ হামিদুর রহমান। এসময় স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সব সেবা উপশাখাগুলোতেও প্রদান করা হয়।
এ সময় তিনি নাচোল উপজেলার জনগোষ্ঠীর গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com