শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চিনি-পাউডার-ময়দায় তৈরি হচ্ছিল ভেজাল গুড়, জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর কাচারিপাড়া এলাকায় অবৈধভাবে স্থাপিত এক গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৫ জুন) সকাল ১১টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালিত এই অভিযানে গুড় কারখানার মালিক সুরুজ প্রামাণিক-কে ভেজাল ও অস্বাস্থ্যকর পণ্য উৎপাদনের দায়ে জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটির সকল পণ্য ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
তিনি বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন ও সংরক্ষণ, ভোক্তাদের প্রতিশ্রুত মান অনুযায়ী পণ্য না দেওয়া এবং অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য বিক্রির দায়ে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গুড়ে চিনি, পাউডার, ময়দা মিশিয়ে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল। দুর্গন্ধে আশপাশের পরিবেশও হয়ে পড়েছিল অসহনীয়।

অভিযানে সহায়তা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, পুলিশ লাইন্সের এএসআই মো. আরিফ হোসেন, পাংশা উপজেলা প্রশাসন ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা। অভিযানে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ এবং সংশ্লিষ্টদের সতর্কও করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com