রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে ভিডব্লিউবি কর্মসূচি : উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করা হলো

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় উপকারভোগীদের তালিকা যাচাই-বাছাই করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার ৪টি ইউনিয়নের পৃথক পৃথক স্থানে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও সরকারি কর্মকর্তারা।
সরকার ঘোষিত ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ভোলাহাট উপজেলায় মোট উপকারভোগীর বরাদ্দ নির্ধারিত হয়েছে ১ হাজার ৮১৭ জন। তবে এবার এই তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন মোট ৫ হাজার ৬৬৫ জন।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ভিডব্লিউবি কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা কার্যক্রম। এ কর্মসূচির মাধ্যমে যাতে প্রকৃত দরিদ্ররা উপকৃত হতে পারেন, সেজন্য কঠোরভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। তিনি আরো বলেন, এই যাচাই-বাছাই কার্যক্রমের মূল লক্ষ্য প্রকৃত দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে খুঁজে বের করে সরকারি সহায়তা নিশ্চিত করা। এ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত উপকারভোগীরাই সরকারের এই সহায়তা পাবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com