রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৯২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। সোমবার সকালে প্রথমে তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে দেশীয় ফল মেলা, গার্ডেন টিলারের উদ্বোধন, কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ ও কৃষি উপকরণ এবং হতদরিদ্রদের মধ্যে টেউটিন বিতরণ করেন।
পরে তিনি উপজেলা পরিষদের সভাকক্ষে পার্টনার কংগ্রেস কর্মশালায় অংশ নেন।
উপজেলা কৃষি বিভাগ আয়োজিত প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় দিনব্যাপী এই পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষির উৎপাদন বৃদ্ধি, উন্নত জাত সম্প্রসারণ, কৃষি পণ্যের সুষ্ঠু বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের মধ্যে তথ্য ও প্রযুক্তি ছড়িয়ে দেয়ার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন— গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনীসহ জুনিয়র মনিটরিং অফিসার ড. জহুরুল ইসলাম।
এছাড়া বিকেলে জেলা প্রশাসক রহনপুর ও আলিনগর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com