রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নাচোলে নারী উন্নয়ন শক্তির কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নারী উন্নয়ন শক্তির আয়োজনে জেন্ডার পলিসি ও যৌন নিপীড়ন, নির্যাতন ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন— নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. সুলতান মোহাম্মদ রাজ্জাক। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো।
কর্মশালায় মূল বক্তব্য ও প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন নারী উন্নয়ন শক্তির নির্বাহী পরিচালক ড. আফরোজা পারভীন।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “আমাদের এই উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করে তোলার পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর করে তুলতে হবে। যাতে তারা পরিবার ও সমাজে সম্মানের সাথে সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারে।”
কর্মশালায় উপজেলার বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক নারী নেতৃত্বাধীন ক্ষুদ্র এনজিও ও সামাজিক সংগঠনের প্রধান নির্বাহীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com