রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগার এ সংবর্ধনা দেয়।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় দলদলী ইউনিয়নের মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের নিজস্ব মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন— গণকেন্দ্র পাঠাগারের সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। সূচনা বক্তব্য দেন— গণকেন্দ্র পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু। অন্যদের মধ্যে বক্তব্য দেন— মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, অধ্যক্ষ মো. আজগর আলী, সহকারী শিক্ষক আব্দুল করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক শাহাজাহান আলী, কৃতী শিক্ষার্থী মো. মোবাহসেরুল হক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে সাদা মনের মানুষ মো. জিয়াউল হক ও ঠিকাদার মো. আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলদলী ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসার জিপিএ-৫ পাওয়া ২৪ জন ছাত্র এবং ১২ জন ছাত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট ও দুটি করে বই তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com