রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে ডোমেন সিং পুকুর রক্ষার দাবিতে পাঁচ মহল্লাবাসীর মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

পুকুর রক্ষার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের পাঁচটি মহল্লার মানুষ মানববন্ধন ও সমাবেশ করেছেন। শনিবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার
আজাইপুর, আরামবাগ, শংকরবাটি, রামকৃষ্টপুর ও শান্তিমোড়ের মানুষ এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ ও ১৪ নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর ব্যানারে শহরের শান্তিমোড়ে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন— বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, লাল মোহাম্মদ, পৌরসভার সাবেক কাউন্সিল সেরাজুল ইসলাম, আব্দুল বারেক, দুলাল আলী, শহীদুল ইসলাম জার্জিস, সমাজকর্মী ও নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনির, এলাকাবাসী শামীম আহমেদ, মিজানুর রহমান, অ্যাডভোকেট আব্দুল খালেদ, সুমী খাতুন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শহরের শান্তিমোড় সংলগ্ন ডোমেন সিং পুকুরটি ভূমিদস্যুরা দখল করে নিতে নানা ষড়যন্ত্র চালাচ্ছে। অথচ এই পুকুর থেকেই বছরের পর বছর কয়েক গ্রামের প্রায় ১০ হাজার মানুষ গোসলসহ তাদের নিত্যদিনের প্রয়োজনীয় কাজে পানি ব্যবহার করে আসছে।
তাদের দাবি, পুকুরটি ডোমেন সিং নামে এক হিন্দু মানুষের ছিল। তার নামেই পুকুরটির নামকরণ করা হয়। দেশ স্বাধীনের পর পুকুরটি গ্রামবাসীর জন্য ছেড়ে দেওয়া হয়। বক্তারা আরো বলেন, পুকুরটি শুধু পানির উৎস নয়, বরং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এলাকাবাসী দ্রুত পুকুর রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে পুকুর রক্ষায় আরো বৃহত্তর আন্দোলনে নামবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com