রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে গোলাম রশিদের স্মরণে আলোচনা-দোয়া মাহফিল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সদ্য প্রয়াত সম্পাদক গোলাম রশিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কাউটস এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মো. আজাহার আলীর সভাপতিত্বে স্মরণ সভায় প্রয়াত গোলাম রশিদের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন— উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নান, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস দলের প্রতিনিধি আশরাফুল আম্বিয়া সাগর, খসরু পারভেজ ও কেএএম মাহফুজুর রহমান।
উপজেলা স্কাউটসের সম্পাদক ওহিদুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— উপজেলা স্কাউটসের প্রাক্তন সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা স্কাউটসের যুগ্ম সম্পাদক বরকতুল্লাহ, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান ও ছত্রাজিতপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রকিব।
পরে গোলাম রশিদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com