শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

পবা উপজেলায় আইডিইবির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর পবা উপজেলার নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দেশের উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা আরও জোরদার এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামকে বেগবান করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে পবা উপজেলা পরিষদে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক প্রকৌশলী তৈয়ব আলী মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইডিইবি রাজশাহীর আহ্বায়ক প্রকৌশলী এআর জামিল ইদি, সদস্য সচিব প্রকৌশলী আহসান হাবীব, যুগ্ন সদস্য সচিব প্রকৌশলী মো. শাহিনুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল, সহযোগী সদস্য প্রকৌশলী মো: কামরুজ্জামান মিলন প্রমুখ।

এই সভায় প্রায় ১১০ জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন- প্রকৌশলী আবু বাশির এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী আবুল কাশেম। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুল হান্নান চৌধুরী, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী এস এম মুদাস্বের রায়হান, অর্থ সম্পাদক প্রকৌশলী আহমেদ শরীফ পাভেল এবং সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী ফাহিম আল মুনতাসির। এছাড়াও সহযোগী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন প্রকৌশলী মোসা. শামীমা আকতার, প্রকৌশলী রেজওয়ান মিষ্টি, প্রকৌশলী মো. নাদির হোসেন এবং প্রকৌশলী সাদ্দাম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী তৈয়ব আলী মুকুল বলেন, “আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত মান উন্নয়ন, অধিকার আদায় এবং প্রযুক্তিগত শিক্ষার প্রসারে একযোগে কাজ করে যাব। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কমিটি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।”

আইডিইবি রাজশাহীর আহ্বায়ক প্রকৌশলী এআর জামিল ইদি বলেন, এই কমিটি পবা উপজেলার সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের একত্রিত করে তাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com