রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শিবগঞ্জে সমকাল-বিএফএফ জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’— এই স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের শিবগঞ্জ উপজেলা শাখা।
প্রতিযোগিতায় শিবগঞ্জ উপজেলার সেরা ৮টি বিদ্যালয় অংশগ্রহণ করে। বিদ্যালয়গুলো হলো— শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, কানসাট হামিদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, বিনোদপুর উচ্চ বিদ্যালয়, রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, মোবারকপুর উচ্চ বিদ্যালয় ও ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুৎ তোয়াব, কানসাট সলেমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার ও ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।
সমকাল সুহৃদ সমাবেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী একেএস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আল বসরী সোহান, সাদাব, তন্ময়সহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় দল রানার্সআপ হয়। এছাড়া প্রতিযোগিতায় মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের শুভা মনি শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে উপজেলার সেরা ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় চাম্পিয়ান হয়।
সুহৃদ সমাবেশের গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মুরশিদুল হাসান সাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার।
শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com