শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

তানোরে বাড়িতে ডেকে নিয়ে যুবককে পাশবিক নি’র্যাতন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরে ফয়সাল আলী(২৭)নামের এক যুবককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে  সংঘবদ্ধভাবে পাশবিক নির্যাতন করার ঘটনা ঘটেছে।

এই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় পুরো উপজেলায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর ফয়সাল আলী মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে ৬ জনের নাম উল্লেখ ও ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মুণ্ডমালা উত্তর পাড়া মহল্লার সাইফুল ইসলামের পুত্র ফয়সাল আলীকে গত ২৭ আগস্ট বিকাল সাড়ে ৫টায় বন্ধুত্বের সুবাদে মুন্ডুমালা পৌর শহরের আজমুল্লার পুত্র রানা (২৭) ও জাইদুল (২২) মুন্ডুমালা বাজার থেকে চা খাওয়ার নাম করে তাদের নিজ বাড়িতে ডেকে নেয়। এরপর তারা ফয়সালকে হুমকি দিয়ে ১০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দেওয়া হয়। কিন্ত্ত এতে ফয়সাল রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তার রুমের দরজা বন্ধ করা হয়। মুখ ও হাত গামছা দিয়ে বেঁধে লোহার রড দ্বারা শরীরের বিভিন্ন স্থানে মারপিট করা হয়, যার ফলে তিনি গুরুতর জখম হন। প্রাণ রক্ষার্থে ফয়সাল চিৎকার করলে অভিযুক্ত রানা তার হাত থেকে মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে মুন্ডুমালা ফাঁড়ি তদন্ত কেন্দ্রের অফিসার কমল তাকে উদ্ধার করেন। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন সংবাদমাধ্যমকে জানান, অভিযোগ পেয়েছি এবং তদন্ত শেষে দোষীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।#

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com