মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ভোলাহাটে বিলের রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বিলভাতিয়া বিলের রাস্তার সৌন্দর্যবর্ধনে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।
দেশের দ্বিতীয় বৃহত্তম বিল বিলভাতিয়ার সুরানপুর অংশের প্রায় চার কিলোমিটার রাস্তায় ফুল, ওষুধি ও বনজ গাছের চারা রোপণের সিদ্ধান্তের অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী লোকমান হাকিম, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, যুব কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ, তথ্যআপা নাসরিন খাতুন, মাধ্যমিক অ্যাকাডেমি সুপারভাইজার হারুন অর রশিদ, সুরানপুর বিওপি ক্যাম্প কমান্ডার নির্মল, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সাদিকুল ইসলামসহ অন্যরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, ভোলাহাট উপজেলায় কোনো বিনোদন কেন্দ্র নেই। অনেক বিনোদনপ্রেমিক বিলভাতিয়ার সৌন্দর্য উপভোগ করতে আসেন। এছাড়াও বিলভাতিয়ায় হাজার হাজার বিঘা জমিতে ফসল চাষে কৃষকরা ফাঁকা মাঠে কাজ করলে বিশ্রামের জন্য কোনো গাছের ছায়াতলে বিশ্রাম নিতে পারেন না। তিনি আরো বলেন, ভোলাহাট উপজেলায় যোগদানের পর সৌন্দর্যবর্ধন ও কৃষকের বিশ্রামের কথা চিন্তা করে ফাঁকা মাঠের চার কিলোমিটার রাস্তায় ফুল ওষুধি ও বনজ গাছ রোপণের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, এখানে একটা বিজিবি ক্যাম্প রয়েছে। সব মিলিয়ে সারি সারি গাছে পাল্টে দিতে পারে ভোলাহাটের চিত্র। তিনি সবাইকে গাছগুলো রক্ষার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com