শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মাসকলাই চাষে সদরে ২ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক পাচ্ছেন মাসকলাই প্রণোদনার বীজ ও রাসায়নিক সার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ২ হাজার কৃষকের প্রতিজনকে দেয়া হচ্ছে বিনামূল্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার।
বুধবার থেকে বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুরুল ইসলাম ও উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান।
এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর আলম, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদ ও নাইম উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com