শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিনামূল্যে মাসকালাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসের সামনে চার ইউনিয়নের মোট ৫৫০ জন কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়। খরিপ-২ মৌসুমে ২০২৫/২৬ অর্থ বছরে মাসকালাই এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। এসময় তিনি কৃষির উপর বিভিন্ন দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।

উদ্ভিদ সংরক্ষণ উপ-সহকারী কর্মকর্তা মোঃ আখতারুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ লোকমান হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা তথ্য কর্মকর্তা সহ উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং কৃষকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com