শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ভোলাহাটে মহিলাদের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বাংলাদেশে ক্যান্সার বিষয়ক শিক্ষা, সচেতনতার ঘাটতিগুলো চিহ্নিত করে তা প্রতিরোধের লক্ষে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পল্লীমঙ্গল ইন্সটিটিউট অফ সাইন্স এণ্ড টেকনোলজি কলেজ মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনেস্কোর সহযোগিতায় ডাইসিন গ্রুপ এই সেমিনারের আয়োজন করে।
ডাইসিন গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সেমিনারে ক্যানসার সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং ক্যান্সার কেয়ার ও রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মুশতাক ইবনে আইয়ুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কো পার্টনারশিপ প্রোগ্রামের সহ-পরিচালক ড. সাবিনা ইয়াসমিন, একই বিভাগের প্রভাষক ও ইউনেস্কো পার্টনারশিপ প্রোগ্রামের সহ-পরিচালক কানিজ ফাতেমা, স্থানীয় বিশিষ্ট চিকিৎমক ডা. আশরাফুল হক চুনুসহ অন্যরা।
সেমিনারে বক্তারা বলেন, ক্যান্সার কোনো ভীতিকর রোগ নয়। সচেতন থাকলে অতিদ্রুত তা প্রতিরোধ করা সম্ভব। আর তাই ইউনেস্কোর সহযোগিতায় দেশব্যাপী ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার প্রচারণায় ডাইসিন গ্রুপ এই সেমিনারের আয়োজন করেছে।
এই কার্যক্রমটি বাস্তবায়ন করছে বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ।
সেমিনারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষার্থীসহ ডাইসিন গ্রুপের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com