শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকে ধর্ম মিন্ত্রণালয়ে পদায়ন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এ বিষয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তাকে এর আগে যুগ্মসচিব হিসেবে প্রমোশন দেয়া হয়।
মো. আব্দুস সামাদ ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন। যোগদানের পর তিনি ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী জেলার আইন শৃঙ্খলাসহ সকল বিষয়ে কাজ শুরু করেন। তিনি বিসিএস ২৪ ব্যাচের সদস্য। যোগদানের ১১ মাস ২২ দিনের মাথায় তাঁকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে কক্সবাজার ও মাদারীপুরের জেলা প্রশাসককে (ডিসি) পদায়ন করা হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনকে প্রত্যাহার করে যুগ্মসচিব হিসেবে জাতীয় বেতন কমিশনে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে মাদারীপুরে জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তারকে যুগ্মসচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
জন প্রশাসনের উপসচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারী করেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com