শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্ন রাখতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে জনসচেতনতামূলক র‌্যালি, আলোচনা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌর কর্মচারী সংসদ এই কর্মসূচির আয়োজন করে।
সকাল ১০ ঘটিকায় পৌরসভা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিতে ‘নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে আশেপাশে সকল জনগণের হাতে লিফলেট বিতরণ করা হয়।
র‌্যালি শেষে পৌরসভার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক। আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর নির্বাহী কর্মকর্তা মামুন- অর- রশীদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান, পৌরসভা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব, স্যানেটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, পৌরসভার কনজারবেন্সী ইন্সপেক্টর মো. রোজিবুল হক। অনুষ্ঠানে জানানো হয়, মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাসহ মশক নিধন কার্যক্রম (ক্রাস প্রোগাম) শুরু হয়েছে। আমাদের সকলের দায়িত্ব পৌরসভাকে সুন্দর রাখা এবং স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com