শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

উত্তরাখণ্ডে মেঘভাঙা বর্ষণে নিহত ১৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলের রাজ্য উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনসহ বিভিন্ন এলাকায় মেঘভাঙা বর্ষণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই দেরাদুনের।

উত্তরাখণ্ডের রাজ্য সরকার ইতোমধ্যে দেরাদুন, চম্পাওয়াত এবং উধাম সিং নগর জেলায় বর্ষণজনিত লাল সতর্কতা জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের এই তিন এলাকায় প্রবল বর্ষণের আশঙ্কা আছে।

চলতি বছর বর্ষায় নাজেহাল অবস্থায় পড়েছে উত্তরাখণ্ড। মেঘভাঙা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে দেরাদুন অ অন্যান্য শহরের অনেক সড়ক ধ্বংস হয়ে গেছে, শত শত বাড়িঘর, দোকানপাট ও ব্যবসায়িক ভবন ধ্বংস হয়েছে, দু’টি বড় এবং গুরুত্বপূর্ণ সেতু ভেসে গেছে এবং বহু এলাকায় সড়ক যোগাযোগ নেটওয়ার্ক সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা দপ্তরের সচিব বিনোদ কুমার সুমান জানিয়েছেন, এবারের বর্ষায় রাজ্যের সহস্রধারা, মুসৌরি, প্রেমনগর, নরেন্দ্রনগর, পিথোরাগড়, নৈনিতাল এবং পাওরির বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে। বন্যা উপদ্রুত এলাগুলো থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ভারী বর্ষণ ও আবহাওয়াগত বিপর্যয়ের কারণে দেরাদুনের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাজধানী প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com