শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

বাঘার মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর বাঘা উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, তিনি একাধিক মাদক মামলার আসামি এবং তার বিরুদ্ধে তিনটি জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

দীর্ঘদিন ধরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ রবিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, ‘জাহাঙ্গীর হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক সম্রাট। তিনি তিনটি মামলায় ওয়ারেন্ট মাথায় নিয়ে গোপনে পালিয়ে ছিলেন।

রবিবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com