শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর শেড উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুরে জলবায়ু সহিষ্ণু গাভীর শেড উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত এই শেডের উদ্বোধন করা হয়। সুবিধাভোগী কালুপুর গ্রামের খামারী মো. আশরাফুল আলম রশিদের বাড়িতে এই শেড নির্মাণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শেডের উদ্বোধন ও হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, কৃষি অফিসার নযন মিয়া এবং ভেটেনারি সার্জন ডা. আবু ফেরদৌস।
এ সময় প্রাণিসম্পদ অফিসার ডা. শাহাদৎ হোসেন বলেন, মাংস ও দুধ উৎপাদনের লক্ষ্য ১০টি গাভী পালনের জন্য এই শেড নির্মাণ করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com