শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার অভিযান চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইতোমধ্যেই সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে উদ্ধার অভিযানে যৌথ বাহিনীও যোগ দিয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টায় লাগা আগুন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি। ভেতরে উদ্ধার অভিযান চলছে। আশপাশের পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারিতে রয়েছে।

আগুনে ফায়ার সার্ভিসের চারজন কর্মী ও ওই কারখানার এক কর্মকর্তা দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

আহতরা হলেন—ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম ৪২%, ফায়ার ফাইটার মো. শামীম ১০০%, মো. নুরুল হুদা ১০০%, মো. জয় হাসান ৫%। তবে আহত কারখানা কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মধ্যে জয় হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী রেজিস্ট্রার ডা. ফজলে রাব্বি।

এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুরে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যালের গুদামে এ ঘটনা ঘটে। এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে চারজন ফায়ার সার্ভিসের কর্মীসহ মোট পাঁচজন দগ্ধ হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com