শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীতে পরিবহন শ্রমিকদের আকস্মিক কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

সোমবার সকাল থেকে আকস্মিক কর্মবিরতির কারণে এই রুটের যাত্রীরা চরম ভোগান্তি শিকার হচ্ছেন। জানা গেছে, শুধুমাত্র একতা পরিবহন ছাড়া অন্য কোনো বাস চলাচল করছে না।

রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জের বাসগুলো ঢাকা অভিমুখে যাতায়াত করে। তাই রাজশাহীর শ্রমিকদের এই কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের পরিবহন ব্যবস্থার ওপর।

পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, বর্তমানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চালক ১,৩০০ টাকা, সুপারভাইজার ৫৭০ টাকা এবং চালকের সহকারী ৫২০ টাকা পারিশ্রমিক পান। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোনো সুরাহা না হওয়ায় তারা এই কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকদের দাবি, চালকের বেতন ২,০০০ টাকা এবং সুপারভাইজার ও সহকারীর বেতন ৫০০ টাকা বৃদ্ধি করা হোক।

ঢাকায় চাকরিরত একজন যাত্রী, যিনি ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চেয়েছিলেন, ক্ষোভ প্রকাশ করে বলেন, স্ট্যান্ডে এসে দেখি বাস চলাচল বন্ধ। এখন আমাকে অন্যভাবে ঢাকায় যেতে হবে, যা আমার জন্য বাড়তি খরচ ও সময় নষ্ট করবে।

তবে, একতা পরিবহনের টিকিট মাস্টার জানিয়েছেন, অন্যান্য বাস বন্ধ থাকলেও দুপুর পর্যন্ত তাদের ১৩টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং আরও কিছু বাস যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নিশ্চিত করেছেন , রাজশাহীর শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘটের কারণে একতা পরিবহন ব্যতীত চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী প্রায় ১৫০টি বাসের চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই অচলাবস্থা নিরসনে দ্রæত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com