শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

রাজশাহীতে তথ্য অধিকার দিবস উদ্যাপিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুরক্ষিত’ – প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।

এ উপলক্ষ্যে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তথ্য অধিকার আইনের বিকাশ এবং বাংলাদেশে তথ্য অধিকার আইন চর্চার গতিপ্রকৃতি তুলে ধরেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, টিআইবির রাজশাহী প্রতিনিধি মো. মনিরুল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ নাগরিকদের চাহিদার প্রেক্ষিতে তথ্য প্রদানের পাশাপাশি স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com