শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

নাচোলে শীতকালীন সবজির বীজ বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের মধ্যে বিনামূল্যে শাকসবজির বীজ ও সার বিতরণ করেছে নাচোল উপজেলা কৃষি অফিস।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই সার ও বীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নুর, বিআরডিবি অফিসার হারুন অর রশিদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৬২৫ জনের মধ্যে বসতবাড়িতে চাষযোগ্য ২২০ জন কৃষককে ৯ ধরনের সবজির বীজ এবং মাঠে চাষযোগ্য ৪০৫ জন কৃষককে ৪ ধরনের বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং বীজ দেওয়া হচ্ছে। বীজের মধ্যে রয়েছে— লাউ, বেগুন, মিষ্টি কুমড়া, শসা, লালশাক, পালংশাক, মটরশুটি, মূলা, বাটি শাক।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রণোদনা কর্মসূচি সরকারের বিশেষ উদ্যোগ। সরকার আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এ বীজ ও সার দিচ্ছে। আপনারা যদি যত্নসহকারে চাষ করেন তাহলে নাচোলের কৃষি আরো সমৃদ্ধ হবে। নাচোল উপজেলার কৃষি হবে আরো গতিশীল ও উন্নত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com