
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা ও সরকারি মাধ্যমে হজের নিবন্ধন বিষয়ে উদ্বুদ্ধকরণ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামিক মিশন এই কর্মসূচির আয়োজন করে।
জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন— জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ। জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পলশা ইসলামিক মিশনের প্রোগ্রামার জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাসহ ২৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।