শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে আরএমপির বিশেষ অভিযান: ১৯ জন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৫২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তকরণ ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, বোনাস, চিকিৎসা-অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি আদায়ের দাবিতে বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চাঁপাইনবাবগঞ্জ শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ শিক্ষক মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জের সভাপতি ও সদর উপজেলার মহিপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— নাচোল উপজেলার রাজবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবু বকর। অন্যদের মধ্যে বক্তব্য দেন— শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শরিফুল আলম, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, নামোশংকরবাটি কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসির আব্দুল মতিন, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার আলীসহ অন্যরা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুজ্জামান।

বক্তরা বলেন, ‘অত্যন্ত দুঃখের বিষয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা ও ৫০ শতাংশ উৎসব ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীনে একই সিলেবাস, একই অ্যাকাডেমিক সময়সূচি, একইভাবে প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নে নিয়োজিত থেকে আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড় সমান বৈষম্য। এই বৈষম্য দূর করা প্রয়োজন।

তারা আরো বলেন— ‘তাছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা নেই, আর্থিক নিশ্চয়তা নেই, সামাজিক মর্যাদা নেই, অবসর ও কল্যাণের নিশ্চয়তা নেই। কাজেই শিক্ষকদের গুণগত মান উন্নয়ন করতে হলে শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিকল্প নেই। জাতীয়করণ ত্বরান্বিত করার লক্ষে অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com