শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

র‌্যাবের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন— জেলার শিবগঞ্জ উপজেলার মজিবুর রহমানের ছেলে মো. জাহির (৩৮) ও সদর উপজেলার উপজেলার চরইসলামাবাদ গ্রামের মো. মোতাজুল ইসলামের স্ত্রী মোসা. জোসনারা বেগম (৪২)।
পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
র‌্যাব জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে মো. জাহিরের বাসায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রির সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় র‌্যাব। গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এই অভিযান চালানো হয়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জাহিরকে আটক করা হয় এবং তার কাছে থেকে ৩৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা দিয়ে তাকে চাঁপাইনাবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল জেলার সদর উপজেলার চরইসলামাবাদ গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। সেখানে মাদক ক্রয়-বিক্রির জন্য মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে— এমন সংবাদ পাওয়ার পর এই অভিযান চালানো হয়। অভিযানে এক কেজি গাঁজাসহ জোসনারাকে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com