শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয় : সংলাপে বক্তারা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা রোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে এই সংলাপের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল আমিন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন— গোবরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান ও মানপুর বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
ইউনিসেফের সহায়তায় ‘স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহ্যাবিওর চেঞ্জ’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ অফিস।
এ সময় বক্তারা বলেন, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি একটি গভীর মানবাধিকার লঙ্ঘন। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়, স্বাস্থ্যঝুঁকিতে পড়ে এবং সমাজে তাদের সম্ভাবনা বিকশিত হওয়ার সুযোগ কমে যায়।
সংলাপে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন। তারা বলেন, সমাজের প্রত্যেকটি মানুষ যদি নিজের অবস্থান থেকে এই সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয়, তবে পরিবর্তন সম্ভব।
এসময় শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও সহিংসতার ক্ষতিকর প্রভাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com