শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এই স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে ১০ জন মোটরসাইকেল চালককে বিনামূল্যে ১০টি হেলমেট দেয়া হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকেশৗলী নাহিনুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. রাকিবুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, জেলা নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল আলম মিঠু, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মাতিন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
সড়ক দুর্ঘটনা রোধে কাউকে দোষারোপ না করে যে যার অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি উজ্জ্বল কুমার ঘোষ।
অনুষ্ঠানের সভাপতি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় ৩৬ জন মানুষ নিহত হয়েছেন। তিনি সবাইকে ট্রাফিক আইন ও সাইন মেনে চলার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com