শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

ডিজিটাল মেশিনই ধরে ফেলবে গাড়ির ফিটনেস আছে কিনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, এখন আর আগের মতো অ্যানালগ সিস্টেম থাকছে না, এখন ডিজিটাল সিস্টেম চালু হয়েছে। এখন ডিজিটাল মেশিনই ধরে ফেলবে গাড়ির ফিটনেস আছে কিনা।
গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ জনের পরিবারের মধ্যে মঞ্জুরিকৃত ৮০ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।
বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিআরটিএ চেয়ারম্যারন আরো বলেন, রাস্তায় অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। যেসব বৈধ যানবাহনের ফিটনেস নেই, কালো ধোঁয়া বের হয়, লক্কর-ঝক্কর গাড়ি, সেগুলোকে রাস্তা থেকে সরিয়ে দেয়া হবে। তার জায়গায় কম খরচে নতুন গাড়ি রাস্তায় নামানো হবে। প্রয়োজনে মোবাইল কোর্টের অভিযান বৃদ্ধি করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ আরো বলেন, এখন থেকে প্রশিক্ষণ ছাড়া একজন লোককেও ড্রাইভিং লাইসেন্স দেয়া হবে না, চালকদের ডোপ টেস্টের পাশাপাশি চোখেরও পরীক্ষা করে লাইসেন্স দিতে হবে। নিজেদের স্বার্থকে পাশে রেখে দেশের স্বার্থে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
জেলা প্রশাসন ও জেলা বিআরটিএ অফিস আয়োজিত চেক বরতণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন— বিআরটিএ’র উপপরিচালক হেমায়েত উদ্দিন, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, জেলা ট্রাক মালিক গ্রুপে সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা ম্যাইজস্ট্রেট আনিসুর রহমান, রাজশাহী বিআরটিএ’র সহকারী পরিচালক ফয়সাল হাসান, জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক শাহজামান হকসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com