শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

র‌্যাবের অভিযানে গোদাগাড়ীতে ১৫ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজশাহীর দামকুড়া থানার ফ্যাত্তাপাড়া দুব্রামোড় এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ভাবুক এলাকার আছির উদ্দিনের ছেলে আলিম (২০) ও আমনুরা ধীনগর এলাকার মৃত ইকরামুল হোসেনের ছেলে সাবিরুল (৩৭)।
গত শনিবার রাত ৮টায় উপজেলার বড় নারায়ণপুর সউদি মার্কেটের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এই তথ্য জানিয়েছে।
র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গোদাগাড়ী উপজেলার বড় নারায়ণপুর সউদি মার্কেটের সামনে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১৫ কেজি গাঁজাসহ মিলন হোসেন, আলিম ও সাবিরুলকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয় বলেও র‌্যাব জানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com