শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

শিবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা এই মেলার আয়োজন করেছে।
মেলার উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী বলেন, নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার ঘটানো, তাদের অনুপ্রেরণা জোগানো এবং উদ্যোক্তা-ভোক্তার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতেই এ মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “নারী উদ্যোক্তাদের বিকাশ ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। গ্রামীণ পর্যায়ে নারীরা এখন স্বাবলম্বী হচ্ছে, নিজের পায়ে দাঁড়াচ্ছে—এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। এই ধরনের মেলার মাধ্যমে তারা আরো আত্মবিশ্বাসী হবে এবং ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে।”
চাঁপাইনবাবগঞ্জসহ আশেপাশের বিভিন্ন উপজেলার নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এই মেলায়। মেলায় ৫০টি স্টলে প্রদর্শিত ও বিক্রি হচ্ছে নানান ধরনের তৈরি পোশাক, গার্মেন্টস সামগ্রী, ঐতিহ্যবাহী নকশিকাঁথা, হস্তশিল্প, প্রসাধনীসহ অন্যান্য পণ্য।
এদিকে, মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ছাড়াও দর্শনার্থীদের জন্য বসার জায়গা, বিশুদ্ধ পানীয় জল ও তথ্য বুথ স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী দিনে মেলায় ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য দেখতে ও কেনাকাটা করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় জমে মেলা প্রাঙ্গণে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা ভেটেরিনারি সার্জন আবু ফেরদৌস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহীন আকতার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ অন্যরা।
মেলা সাধারণ মানুষের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকছে। মেলা চলবে আগামী ৬ নভেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com