শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

তানোর বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক আফিয়া আক্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

তানোর বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে ছাত্রীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান এবং অন্যান্য সহকারী শিক্ষকদের সঙ্গে শিক্ষার পরিবেশ ও ছাত্রীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করলেও, তিনি বিদ্যালয়ের খেলার মাঠটি সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভ‚মি) শিব সংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

এছাড়াও তানোর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও তানোর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মন্ডল, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও তানোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক আফিয়া আক্তার বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপণ করেন। তার এই পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com