শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি-আলোচনা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৫ উপলক্ষে শনিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলাশহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. মো. দুররুল হোদা।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. নাইমুল হক, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা, হেলথ্ এডুকেটর জান্নাতুন নেসা।
সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও কায়িক পরিশ্রম না করায় বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। ৮০ ভাগ রোগীর ক্ষেত্রেই টাইপ-২ ডায়াবেটিসের প্রধান কারণ অতিরিক্ত ওজন ও স্থূলতা। তিনি তার বক্তব্যে জানান, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির পুরাতন ভবনে নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে।
সভাপতির বক্তব্যে পরিচালক ডা. দুররুল হোদা বলেন, সারাবিশ্বে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোয় ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। সবাইকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দেন তিনি
এদিকে দিবসটি উপলক্ষে সকাল থেকে হাসপাতালে আসা নতুন রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষার মাধ্যমে ৫০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com