শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর। সোমবার থেকে নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস, এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী খেলায় কারবালা স্কুল অ্যান্ড কলেজ বনাম নবাবগঞ্জ সিটি কলেজ অংশগ্রহণ করে। খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে নবাবগঞ্জ সিটি কলেজ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মান্ত্রণালয় অয়োজিত এই টুর্নামেন্টে ১০টি কলেজ ফুটবল দল অংশগ্রহণ করছে।
অন্য কলেজগুলো হলো— কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, প্রসাদপুর কামিল মাদ্রসা, নবাবগঞ্জ সরকারি কলেজ, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নাচোল সরকারি কলেজ, শংকরবাটি হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রসা, আলিনগর স্কুল অ্যান্ড কলেজ এবং মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com