শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

মোহনপুরে শিক্ষকদের সাথে শফিকুল হক মিলনের মতবিনিময়: মানসম্মত শিক্ষার গুরুত্বারোপ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর মোহনপুর উপজেলায় মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সভায় স্থানীয় শিক্ষার উন্নয়ন, শিক্ষক সংকট, অবকাঠামোগত সমস্যা এবং পাঠদানের পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠার জন্য শিক্ষক সমাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যালয়গুলোর উন্নয়নই হবে আমাদের প্রধান লক্ষ্য।” তিনি শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিষহরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল হোসেন এবং সঞ্চালনা করেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব-অর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন ও আব্দুল কাদের।

এছাড়াও কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্য উপস্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com