মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো (হাইব্রিড জাত) ধান ও বোরো (উফশী জাত) ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকল ১০টার দিকে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কার্যকমের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
কৃষি অফিস সূত্র জানায়, অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত একজন কৃষক এক ধরনের বোরো বীজ পাবেন। একজন কৃষক ১ বিঘা জমির জন্য ২ কেজি হাইব্রিড জাতের বোরো ধান বীজ অথবা ৫ কেজি বোরো উফশী জাতের ধান বীজ, সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com