
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন, এরফান গ্রুপ ও প্রবীণ হিতৈষী সংঘের সহযোগিতায় ৫০০ শীতার্ত ও প্রবীণের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান এই কম্বল বিতরণের আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় নবাবগঞ্জ সরকারি কলেজের অডিটোরিয়ামে সংগঠনটির জেলা শাখার সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। বিশেষ অতিথি ছিলেন— এরফান গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও প্রবীণ হিতৈষী সংঘ চাঁপাইনবাবগঞ্জের উপদেষ্টা মাহবুব আলম।
সূচনা বক্তব্য দেন— সংগঠনটির সাধারণ সম্পাদক আফসার আলী। অন্যদের মধ্যে বক্তব্য দেন— চেম্বারের সাবেক সহসভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম। উপস্থপনায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন চিকিৎসা সহায়তা কেন্দ্র সম্পাদক আমিনুল ইসলাম।