রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান নানান কর্মসূচির আয়োজন করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের পুরাতন স্টেডিয়ামে ৩১ বার তোপোধ্বনির মাধ্যমে শুরু জেলা প্রশাসন আয়োজিত দিনের কর্মসূচি। এরপরই জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদদের নামফলকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল ইসলামের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনের নেতৃত্বে কর্মকর্তাগণসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক—সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ৯টায় নতুন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। এসময় তিনি জেলাবাসীর উদ্দেশ্যে বাণী প্রদান করেন এবং পুলিশ, আনসার বিএনসিসি, স্কাউট ও গার্ল গাইডসদের কুজকাওয়াজ পরিদর্শন করেন। এখানে পায়রা ও বেলুন উড্ডয়ন করা হয়। পরে ডিসেপ্লে অনুষ্ঠিত হয়।

পরে বেলা সাড়ে ১১টায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আনিসুর রহমান।

এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত অন্যান্য কর্মসূচিও পালন করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com