বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: সৈয়দা রিজওয়ানা হাসান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত
হাদির ওপর হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: সৈয়দা রিজওয়ানা হাসান
ফাইল ফটো

অনলাইন নিউজ : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘জাতীয় নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।রোববার (১৪ ডিসেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনের ভিত নড়বড়ে করতে এই আক্রমণ করা হয়েছে। মানুষকে ভয় দেখানোই মূল উদ্দেশ্য। তবে নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং জনগণ অপতৎপরতার জবাব দেবে।’

রিজওয়ানা হাসান আরও বলেন, ‘সরকার ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমন্বয়হীনতা থাকলে পরিস্থিতি আরও খারাপ হত।’

তিনি অজামিনযোগ্য মামলায় আসামির জামিন প্রসঙ্গেও মন্তব্য করে বলেন, ‘বিচারক চাইলে জামিন দিতে পারেন, না দিলে সমালোচনা হয়। তাই সকলকে সতর্ক থাকতে হবে যেন বিকৃত তথ্যের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নষ্ট না করা হয়।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com