রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার বাসভবনে সেনা মোতায়েন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত
চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনার বাসভবনে সেনা মোতায়েন
ফাইল ফটো

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাইকমিশনর ড. রাজিব রঞ্জনের বাসভবনের সামনে সেনা মোতায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত হামলার পর থেকে সেখানে নিরাপত্তা বলয় তৈরি করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ভারতের সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সতর্ক অবস্থানে দেখা গেছে। ওই এলাকায় কাউকে জটলা হতে দেওয়া হয়নি।
এদিকে বৃহস্পতিবার রাতেই হামলাস্থল পরিদর্শন এবং সহকারী হাই কমিশনারের সঙ্গে দেখা করেন চট্টগ্রাম  মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। তিনি গণমাধ্যমকে জানান, ভারতীয় সহকারী হাইকমিশনার বাসভবনে ছিলেন। বিক্ষোভকারীরা বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড  গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ‘জুলাই ঐক্য’ নামে সংগঠন নগরের আন্দরকিল্লা, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর শাখা জমিউতুল ফালাহ জামে মসজিদ ও নগরের বড়পোল এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ আরও কিছু সংগঠন বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে।গত ১২ ডিসেম্বর জুম্মার নামাজ শেষে ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন শরীফ ওসমান বিন হাদি। পরে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com