শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই স্লোগানকে ধারণ করে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান বুধুসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সাঁতারপ্রেমী দর্শকসহ বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও সাঁতারুদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শেষে নয়টি গ্রুপের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৩৬ জনকে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে দেওয়া হয়।
অনুষ্ঠানের ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা সাঁতার কোচ মো. খালেকুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com