মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক:‘দেশের জন্য মানুষের পাশে’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারো অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ফকল্যাণ্ড মোড়ে কম্বলগুলো বিতরণ করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম।
এসময় উপস্থিত ছিলেন— এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজসেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ অন্য কর্মকর্তাগণ।
কম্বল বিতরণের আগে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাহবুব আলম জানান, দীর্ঘদিন থেকেই এরফান গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করে আসছিলেন আমার পিতা মরহুম এরফান আলী। আমি তার দেখানো পথে একইভাবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কাজ করে যাবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com