শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে অবশেষে ঢাকার পথে তারেক রহমান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত
দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে অবশেষে ঢাকার পথে তারেক রহমান
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ : দীর্ঘ প্রায় ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে অবশেষে ঢাকার পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন তিনি। সর্বশেষ খবরে জানা গেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন।
স্থানীয় সময় বুধবার বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন করেন তিনি। স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ বহনকারী ফ্লাইটটি হিথ্রো বিমানবন্দর ছাড়ার কথা।
তারেক রহমান বিমানবন্দরে আসার আগে সফরসঙ্গীরাদের চেক-ইন করতে দেখা গেছে। এ ফ্লাইটে তারেক রহমানের পক্ষে ৬টি টিকিট কাটা হলেও অর্ধশতাধিক নেতাকর্মী নিজেদের উদ্যোগে টিকিট কেটে ফিরছেন।সূত্র জানায়, এ ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরো পাঁচজন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাদের মধ্যে আছেন তারেকের স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন আছেন। টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com