শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে সাবেক জাতীয় দলের গোলকিপার মিনা আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৪৩১ বার পঠিত

মোঃ জামিল হোসেন : চলে গেলেন সাবেক বাংলাদেশ জাতীয় লাল দলের গোল কিপার পারভেজ শাহ মিনা। ১৭ জানুয়ারী রবিবার সকাল ৮টার দিকে হটাৎ অসুস্থ হয়ে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।তার বয়স হয়েছিল ৬৭ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক ফুলবলের গোলকিপার শনিবার রাতে সুস্থ অবস্থায় ঘুমাতে যায় কিন্তু প্রতিদিনের মতো ফজরের নামায পড়তে উঠেননি তিনি।পরে তাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার বজরাটেক কানারহাট গ্রামের মৃত আব্দুল মাজিদ শাহ্’র বড় ছেলে পারভেজ কবির শাহ্ (মিনা)। তিনি বাংলা‌দেশ জাতীয় ফুটবল লাল দলের হয়ে ১৯৮২ থেকে ৮৮ সাল পর্যন্ত গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন । ফুটবলের ‌কিংবদ‌ন্তি বর্তমানে ভোলাহাট উপজেলার বজরা‌টেক নবীন সংঘ ফুটবল টি‌মের কোচ হিসেবে দায়িত্ববপালন করছিলেন। ৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।তার সহধর্মিণী ঢাকায় বসবাস করেন।সে বৃদ্ধ মাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকতেন।তার দুই সন্তানের মধ্যে কন্যা সন্তান ছোটকালেই মারা যায় এবং পুত্র সন্তান ডাঃ ইমরান পারভেজ শাহ্ অনিক বর্তমানে কানাডায় WHO–তে কর্মরত রয়েছেন।মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য আগামী কাল সকাল ১০টায় সবজা স্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com