শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পঠিত
নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করবে জনগণ: নজরুল ইসলাম খান
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: নজরুল ইসলাম খান বলেন, ফেনী-১ আসনে টাকা দেয়ার ভিডিও প্রকাশ হয়েছে। ময়মনসিংহ, রামু, বগুড়ার কাহালু, লক্ষ্মীপুর এবং সৈয়দপুরসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত নেতাদের বিভিন্ন বেআইনি কার্যক্রমের জন্য আটক করা হচ্ছে। ভিডিও প্রচার হচ্ছে। এগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে যেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, আমাদের কিছু করা লাগবে না, জনগণ তাদের প্রতিহত করবে। এমনকি আমরাও যদি এমনটা করি, জনগণ আমাদেরও প্রতিহত করবে।

তিনি আরো বলেন, আমরা অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি, সৈয়দপুরে টাকাসহ জামায়াত নেতা আটকের ঘটনায় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, ৫০ লাখ কেন ৫ কোটি টাকা পর্যন্ত বহন করতে পারেন। এটা ঠিক নয়। এ সময় কেন টাকা আটক করা হচ্ছে? কারণ সময়টা ভিন্ন। সময়টা যদি স্বাভাবিক থাকত, তাহলে ইসি কেন বলেছেন বিকাশে ১০ হাজার টাকার বেশি পাঠানো যাবে না? নিশ্চয়ই কারণ আছে। ভোটারদের যাতে টাকা দিতে না পারে, সেজনই এত বেশি টাকা বহনে বাধা দেয়া হচ্ছে। এক্ষেত্রে ইসির সিনিয়র সচিব বলেছেন, তিনি কখনো এমন কথা বলেননি। এটা মিসকোট করা হয়েছে। আমরা জানি না কে সত্য।

বিএনপির এ নেতা বলেন, যদি ইসির সিনিয়র সচিব এমন কথা বলে থাকেন, তাহলে সেটা খুবই দুঃখজনক। আর যদি কোনো গণমাধ্যম মিসকোট করে প্রচার করেও থাকে, সেটিও উদ্দেশ্যপ্রণোদিত, ভালো কাজ নয়। আপনার (সাংবাদিকেরা) সত্যের সন্ধানী হিসেবে সত্য উৎঘাটন করুন।

তিনি আরো বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক একটি কার্ড প্রকাশ করেছেন, সেখানে তিনি লেখেন কাস্টমসের অনুমতি নিয়েই জামায়াত নেতা টাকা বহন করেছেন। এখানেই প্রশ্নের সৃষ্টি হয়েছে। কে তাকে প্রশ্ন করেছে? শাহজালাল বিমানবন্দর দিয়ে এ টাকা কিভাবে গেল। কেউতো জানতে চাইনি। তাহলে কেন তিনি নিজে থেকেই এ ব্যাখ্যা দিলেন। সবই রহস্যজনক।

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমাদের প্রতিপক্ষ দুর্বল নয়। যারা এ পরিবর্তন চায় না, তারা তো নির্বাচন বানচালের চেষ্টা করতেই পারে। আবার যারা নির্বাচনে আছে, তারাও নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বানচালের চেষ্টা করতে পারেন। এজন্য নির্বাচন কমিশনের উচিত শক্ত ব্যবস্থা নেয়া।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com