
বিডি ঢাকা ডেস্ক
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বাকলিয়া থানা এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী প্রকাশ্যে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন করছে। পাশাপাশি ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশিয়ে এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই তা সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছিল।
এ তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ এবং অসাধু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে র্যাব-৭, চট্টগ্রামের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।