
বিডি ঢাকা ডেস্ক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. বিদুর ছেলে মো. রাসেল (২৭), জেলার শিবগঞ্জ উপজেলার দাড়িগাছি গ্রামের মো. বাদলের ছেলে মো. রুবেল (২২) ও পলাশবাড়ী আড়গাড়াহাট গ্রামের কসিমুদ্দিনের ছেলে মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।শুক্রবার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য জানিয়েছেন।তিনি আরো বলা হয়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিক নির্দেশনায় ও নির্দেশক্রমে মাদক, চোরাচালান, দস্যুতা ও ওয়ারেন্ট তামিল করছে শিবগঞ্জ থানা পুলিশ। সেই অভিযানের অংশ
হিসাবে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল এসআই মো. সাহাদাত আলীর নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় অভিযান চালায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে মো. রাসেল, মো. রুবেল ও মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দীকে একটি সিএনজি ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করে হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।জননিরাপত্তা বিধান ও অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং থাকবে বলেও জেলা পুলিশের এই কর্মকর্তা জানান।